Showing posts with label পুরুষের স্বাস্থ্য. Show all posts
Showing posts with label পুরুষের স্বাস্থ্য. Show all posts

Friday, June 17, 2016

ছোলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জেনে নিন


https://secrethealthcarebd.blogspot.com/
ছোলার চমকপ্রদ কিছু গুণাগুণ-
  • যৌনশক্তি বৃদ্ধিতে: যৌনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্বাসনালিতে জমে থাকা পুরোনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনা ছোলা ভাজা। ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে। ডায়াটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই শুধু রমজান মাস নয়, ১২ মাসেই ছোলা হোক আপনার সঙ্গী।
  • ডাল হিসেবে: ছোলা পুষ্টিকর একটি ডাল। এটি মলিবেডনাম এবং ম্যাঙ্গানিজ এর চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে সেই সাথে আছে আমিষ, ট্রিপট্যোফান, কপার, ফসফরাস এবং আয়রণ।
  • হৃদরোগের ঝুঁকি কমাতে: অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল এর পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়।
  • রক্তচাপ নিয়ন্ত্রণে: আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে যে সকল অল্পবয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক এসিডযুক্ত খাবার খান তাদের হাইপারটেনশন এর প্রবণতা কমে যায়। যেহেতু ছোলায় বেশ ভাল পরিমাণ ফলিক এসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া ছোলা বয়সসন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভাল রাখতেও সাহায্য করে।
  • রক্ত চলাচল: অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন ১/২ কাপ ছোলা, শিম এবং মটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লাভন ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় ।
  • ক্যান্সার রোধে: কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলিক এসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সার এর ঝুঁকি থেকে নিজিদেরকে মুক্ত রাখতে পারেন। এছাড়া ফলিক এসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে এ্যজমার প্রকোপও কমিয়ে দেয়।আর তা্ই নিয়মিত ছোলা খান এবং সুস্হ থাকুন।
  • রমজানে: রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়। দেহকে করে দৃঢ়, শক্তিশালী, হাড়কে করে মজবুত, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম।
এছাড়াও এতে ভিটামিন ‘বি’ও আছে পর্যাপ্ত পরিমাণে। ভিটামিন ‘বি’ কমায় মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা। সালফার নামক খাদ্য উপাদানের বসতিও এই ছোলাতে। সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাত-পায়ের তলায় জ্বালাপোড়া কমায়। ত্বকে আনে মসৃণতা। কাঁচা ছোলা ভীষণ উপকারী। তবে ছোলার ডালের তৈরি ভাজা-পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। তাই হজমশক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি।

পুদিনা পাতার গুণাবলী

 

Tuesday, June 14, 2016

পুদিনা পাতার ১০ গুণাবলী


) রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে পুদিনা পাতার রস অ্যালোভেরার রস এক সাথে মিশিয়ে ত্বকে লাগান ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন সানবার্নের জ্বালা গায়েব

) বহু বিজ্ঞানীদের দাবি, পুদিনা পাতা ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে পুদিনা পাতার পেরিলেল অ্যালকোহল যা ফাইটো নিউট্রিয়েন্টসের একটি উপাদান দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে

) ব্রণ দূর করতে ত্বকের তেলতেলে ভাব কমাতে তাজা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস লাগান সম্ভব হলে সারারাত রাখুন যদি সম্ভব না হয়, তাহলে কমপক্ষে / ঘণ্টা রাখুন তারপর ধুয়ে ফেলুন মাসখানেক এইভাবে লাগালে ব্রণের দাগ উধাও হয়ে যাবে

) চুলে উকুন হলে পুদিনার শেকড়ের রস লাগাতে পারেন উকুনের মোক্ষম ওষুধ হল পুদিনার পাতা বা শেকড়ের রস গোটা মাথায় চুলের গোড়ায় এই রস ভাল করে লাগান এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন এক ঘণ্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দু বার এটা করুন এক মাসের মধ্য চুল হবে উকুনমুক্ত

) সর্দি হলে নাক বুজে যাওয়া, শ্বাস-প্রশ্বাসের মতো মারাত্মক কষ্ট পান অনেকেই সেই সময় যদি পুদিনা পাতার রস খান, তাহলে এই কষ্ট থেকে রেহাই পাবেন নিমেষে যাঁরা অ্যাজমা এবং কাশির সমস্যায় ভোগেন, তাঁদের তাৎক্ষণিক উপশমে পুদিনা পাতা বেশ কার্যকরী খুব বেশি নিঃশ্বাসের এবং কাশির সমস্যায় পড়লে পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে সেই জলেরর ভাপ নিতে পারেন ভাপ নিতে অসুবিধা হলে গার্গল করার অভ্যাস তৈরি করুন

) গোলাপ, পুদিনা, আমলা, বাঁধাকপি শশার নির্যাস একসঙ্গে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে মসৃণও হয়

) পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস, যা পেটের যে কোনও সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত যাঁরা হজমের সমস্যা এবং পেটের ব্যথা কিংবা পেটের নানান সমস্যায় ভুগে থাকেন, তাঁরা খাবার কাওয়ার পর কাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন /৭টি তাজা পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজে পুদিনা পাতার চা তৈরি করতে পারেন ঘরের মধ্যেই

) গরমকালে শরীরকে ঠাণ্ডা রাখাতে পুদিনার রস খুব ভাল গোসলের আগে জলের মধ্যে কিছু পুদিনা পাতা ফেলে রাখুন সেই জল দিয়ে স্নান করলে শরীর মন চাঙ্গা থাকে

) এই পাতার রস ত্বকের যে কোনো সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিকের কাজ করে শুকনো পুদিনা পাতা ফুটিয়ে পুদিনার জল তৈরি করে ফ্রিজে রেখে দিন এক বালতি জলে দশ থেকে পনেরো চামচ পুদিনার জল মিশিয়ে স্নান করুন গরমকালে শরীর থেকে ব্যাকটেরিয়া-জনিত বিশ্রী দুর্গন্ধের হাত থেকে রেহাই পেতে এটা ট্রাই করতে পারেন কেননা পুদিনাতে রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট ঘামাচি, অ্যালার্জিও হবে না

১০) তাৎক্ষণিক যে কোনও ব্যথা থেকে রেহাই পেতে পুদিনা পাতার রস খুব উপকারী চামড়ার ভেতরে গিয়ে নার্ভে পৌঁছে নার্ভে পৌঁছায় এই রস তাই মাথা ব্যথা বা জয়েন্টে ব্যথা থেকে মুক্তি পেতে পুদিনা পাতা ব্যবহার করা যায় মাথা ব্যথা হলে পুদিনা পাতার চা পান করতে পারেন অথবা তাজা কিছু পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন জয়েন্টে ব্যথায় পুদিনা পাতা বেটে প্রলেপ দিতে পারেন

তথ্যসূত্র: ইন্টারনেট। 
 

গলায় মাছের কাটা আটকে গেলে...



) গলায় কাঁটা বিধলে পানি পান করেন? কেবল পানি পান করলে হবে না হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন কাঁটা নরম হয়ে নেমে যাবে
) গলায় কাঁটা বিঁধলে ভাত খেয়ে নামাতে চান? তাহলে এক কাজ করুন, ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিন তারপর পানি দিয়ে গিলে ফেলুন ভাতের গোলা চিবিয়ে খেলে কিন্তু কাঁটা নামবে না পানি দিয়ে গিলে ফেলাই সেরা উপায়
) ভাত খাবার চাইতেও সহজ একটি উপায় আছে গলায় কাঁটা বিঁধলে খেলে ফেলুন একটি কলা কলা খেতে খেতে দেখবেন কাঁটা নেমে গেছে আর আপনি টেরও পাননি
) এক টুকরো লেবু নিন, তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন কাঁটা নরম হয়ে নেমে যাবে
) পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতই কাজ হবে
) গলায় বিঁধেছে কাঁটা? একটু অলিভ অয়েলও পান করতে পারেন কাঁটা পিছলে নেমে যাবে
) গলায় কাঁটা নামানোর আধুনিকতম পদ্ধতি হচ্ছে কোকাকোলা এক গ্লাস কোক পান করে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যাবে

তথ্যসূত্র: ইন্টারনেট থেকে সংগৃহীত।

Monday, June 13, 2016

ফরমালিন দূর করার কিছু সহজ উপায়



http://secrethealthcarebd.blogspot.com/

  1. নরমাল পানিতে ১ ঘণ্টা মাছ ভিজিয়ে রাখলে ফরমালিনের মাত্রা প্রায় ৬১% কমে যায়।
  2. লবনাক্ত পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখলে ফরমালিনের মাত্রা প্রায় ৯০% কমে যায় ।
  3. প্রথমে চাল ধোয়া পানিতে ও পরে সাধারন পানিতে ফরমালিন যুক্ত মাছ ধুলে ৭০ ভাগ ফরমালিন দূর হয়।
  4. খাওয়ার আগে ১০ মিনিট হালকা গরম লবন মিশ্রিত পানিতে ফল ও সবজি ভিজিয়ে রাখলে ৯৮% ভাগ ফরমালিন দূর হয় ।
  5. শুটকি মাঝে প্রচুর ফরমালিন দেয়া হয় এখন। এই ব্যাপার থেকে মুক্তি পেতে শুটকি মাছ প্রথমে গরম পানিতে একঘণ্টা, তারপর স্বাভাবিক পানিতে আরও এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। ফরমালিন মুক্ত হবার পাশাপাশি স্বাদও বাড়বে।
  6. লিচুতে বিষাক্ত রাসায়নিক স্প্রে ব্যবহার করে গাঁড় মেজেনটা রং তৈরি করা হয়। তাই গাঁড় মেজেনটা রঙ্গের লিচু কেনা থেকে বিরত থাকতে হবে।

সবচাইতে ভাল পদ্ধতি হল ভিনেগার/সিরকা ও পানির মিশ্রনে (পানিতে ১০% আয়তন
অনুযায়ী) ১৫ মিনিট ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ৯৮ % ভাগ ফর্মালিনই দূর হয়।এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট রাখুন এবং এরপর ধুয়ে নিন ভালো করে। ব্যাস! সব খাবার এখন ফরমালিনসহ যে কোনো বিষাক্ত রাসায়নিক মুক্ত।এ পদ্ধতিটির বিষয়ে মাইন্ডস.কম সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছে, ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ হওয়ায় এটি যে কোনো ব্যাকটেরিয়ার ৯৮ শতাংশ দূর করতে পারে।

তথ্যসূত্র: ইন্টারনেট।